আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল আয়োজন।
বিটিভি
সকাল ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে প্রভাতফেরির অনুষ্ঠান। রাত ৯টায় প্রচার হবে নাটক ‘ভুল সিদ্ধান্ত’। হাসান রেজাউলের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। অভিনয়ে গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরী আলম প্রমুখ। এ ছাড়া দিনব্যাপী রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে সংগীতানুষ্ঠান ‘বর্ণমালা’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি ইত্যাদি।
এটিএন বাংলা
সকাল ৮টা ৫৫ মিনিটে ছোটদের অনুষ্ঠান ‘বাংলা আমার মায়ের ভাষা’। পরিচালনায় কাজলী আহমেদ। সকাল ১০টা ৩০ মিনিটে কবিতার অনুষ্ঠান ‘আমি বাংলায় কথা কই’। পরিচালনায় নাহিদ রহমান। বেলা ৩টায় সিনেমা ‘বাঙলা’। পরিচালনায় শহীদুল ইসলাম খোকন। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ইচ্ছেমতো’। রচনা সারোয়ার রেজা জিমি, পরিচালনায় তুহিন হোসেন।
দীপ্ত টিভি
সকাল ৮টায় প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘আমার ভাষা আমার অহংকার’। বেলা ১টায় বাংলা সিনেমা ‘লালসালু’। পরিচালনায় তানভীর মোকাম্মেল। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, মুনিরা ইউসুফ মেমী, চাঁদনী প্রমুখ।
মাছরাঙা
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নড়াইল থেকে সরাসরি সম্প্রচার করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন ‘একুশের দীপ জ্বেলে’। প্রযোজনা মনিরুজ্জামান খান। রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘অক্ষর স্বাক্ষর’। অভিনয়ে আবুল হায়াত, তাশিন, সাজিদ, পুলক, কচি খন্দকার প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন কচি খন্দকার।
চ্যানেল আই
সকাল ৯টা ৪৫ মিনিটে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। উপস্থাপনায় ফরিদুর রেজা সাগর। অংশগ্রহণে ইমদাদুল হক মিলন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে ‘একুশের কবিতা’। বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। তৌকীর আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘অঙ্গীকার’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে দিলারা জামান, সাব্বির অর্ণব প্রমুখ।
বৈশাখী
লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে রয়েছে ‘বৈশাখী সকালের গান’। অংশগ্রহণে দিনাত জাহান মুন্নী। রাত ১০টায় প্রচার হবে নাটক ‘ভাষা ও ভালোবাসা’। অভিনয়ে আরিফিন শুভ, বড়দা মিঠু, জার্মান অভিনেত্রী ইভা মজিউল প্রমুখ। রচনা রফিকুল ইসলাম পল্টু, পরিচালনা লুৎফুন নাহার মৌসুমী।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫