
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পেরেকবিদ্ধ ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ হাতে, আর মুখে ‘টেপ’ লাগিয়ে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজু ভাস্কর্যের দক্ষিণে সাড়ে ১৯ ফুটের এই প্রতিবাদী ভাস্কর্যটি গত মঙ্গলবার সন্ধ্যার পরে স্থাপন করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে দেখা যায় সেটি উধাও!
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাল, তাঁরা সেটি সরিয়ে ফেলেছেন। যুক্তি হিসেবে বলা হচ্ছে, ভাস্কর্যটি সৌন্দর্য নষ্ট করছে!
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতীক রাজু ভাস্কর্যের পাশে এ রকম ভাস্কর্য তৈরি করা সমীচীন নয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সরিয়ে ফেলেছে।’

আজ সকালে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি না পেয়ে সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন আয়োজকেরা।
সারা দেশে সেন্সরশিপ চলছে, সাংবাদিকেরা লিখতে পারছে না, লেখক তাঁর বই প্রকাশ করতে পারছেন না, বিরোধী মতের বই প্রকাশ করায় বইমেলায় প্রকাশকদের স্টল বরাদ্দ দিচ্ছে না বাংলা একাডেমি—এরই প্রতিবাদ হিসেবে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি বসানো হয়। বইমেলা পর্যন্ত এ ভাস্কর্য থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন ভাস্কর্য তৈরির সঙ্গে জড়িত বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি শিমুল কুম্ভকার।
রবীন্দ্রনাথ ‘গুম’ হয়ে যাওয়ার বিষয়ে শিমুল কুম্ভকার বলেন, ‘সকাল থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি নেই, কারা সরিয়েছে তা জানার চেষ্টা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের এ ভাস্কর্য স্থাপন করে বিশ্ববিদ্যালয় সৌন্দর্য নষ্ট ও নান্দনিক একটি ভাস্কর্যের সৌন্দর্য নষ্ট করা হয়েছে। যে বা যারা বসিয়েছে তারা কাজটি ভালো করেনি, নানা মহলে বিষয়টি সমালোচিত হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সরিয়ে ফেলছে।’
যারা ভাস্কর্য বসিয়েছে ভবিষ্যতে তাঁদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অধ্যাপক রব্বানী।
ভাস্কর্যটি কখন সরানো হয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় সুযোগ মতো ভাস্কর্য সরিয়ে ফেলেছে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।
১৪ মিনিট আগে
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৪০ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৪৩ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
১ ঘণ্টা আগে