
আজ ২৯ মাঘ। আর এক দিন পরেই প্রকৃতি থেকে বিদায় নেবে শীত। ইতিমধ্যে পাতাঝরা শীতকে বিদায় জানিয়ে প্রকৃতি সেজেছে নতুন রূপে। গাছে গাছে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। ভেসে আসছে কোকিলের কুহু ডাক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পলাশগাছগুলো এখন ফুলে ফুলে ছাওয়া। পলাশের ডালে মধু খেতে বসছে বসন্তবাউড়ি পাখি।
বর্ষবরণ হোক কিংবা বসন্তবরণ—রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রঙিন করে সাজিয়ে তোলেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বসন্তবরণের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাইরের দেয়ালের পাশে ২০ জনের মতো শিক্ষার্থী। তাঁদের কারও হাতে রংতুলি, কারও হাতে রঙের কৌটা। দেয়ালটিতে ধীরে ধীরে ফুটে উঠছে চিরায়ত বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। বসন্তের প্রথম দিনটি রঙিন করতে দিনরাত পরিশ্রম করছেন তাঁরা। শুধু বাইরে নয়, চারুকলা অনুষদের ভেতরেও সমানতালে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবার বসন্ত ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় একটু যেন বেশি রঙিন করে তোলা হচ্ছে চারুকলা
ভবনকে।
চারুকলা অনুষদের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে নানান রঙের ফুল সূর্যের দিকে চেয়ে যেন বসন্তকেই ডাকছে। মূল মঞ্চ সাজাতে কাজ করছেন দুজন তরুণী। পাশে থেকে তাঁদের সহযোগিতা করছেন অনুষদের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী। বসন্তবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানটি এই মঞ্চে হবে। অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের ৩০৫ নম্বর কক্ষে একদল শিক্ষার্থী তৈরি করছেন শোভাযাত্রার মুখোশ। আর পলাশতলায় বানানো হচ্ছে এবারের ডামি ভাস্কর্য।
এবার বসন্ত ঘিরে পাঁচটি ডামি তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি বসন্তবাউড়ি, একটি পরিযায়ী হাঁস, একটি পলাশ ও একটি শিমুল ফুল। এই পাঁচটি ডামিই ঋতুরাজ বসন্তের প্রতীক। এ ছাড়া মুক্তমঞ্চে পেইন্টিংয়ের ক্ষেত্রে এবার প্রাধান্য দেওয়া হয়েছে রিকশা পেইন্টিং। আর বাইরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ চিত্র।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশাপাশি অর্থনীতি, ফোকলোর, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ কয়েকটি বিভাগ ও সাংস্কৃতিক সংগঠন নিজেদের আয়োজনে ঋতুরাজকে বরণের প্রস্তুতি নিচ্ছে।
চারুকলা অনুষদে এবার হবে দুই দিনের উৎসব। মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী ইশাদুল ইসলাম লিমন জানালেন আরও বিস্তারিত। আয়োজনের প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। বিকেলে অনুষদ প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে থাকবে ব্যান্ড সংগীত। পাশাপাশি চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেবেন বিভিন্ন আয়োজনে।
শিল্পকলা, প্রাচ্যকলা ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুল হক ফাহিম জানিয়েছেন, বসন্তবরণে চারুকলাকে রাঙিয়ে তোলার ঐতিহ্য বেশ পুরোনো। এবার এই বিভাগের সাজসজ্জায় আনা হয়েছে দেশের ঐতিহ্য। সে জন্য রিকশা পেইন্টিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
৭ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১০ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১৪ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১৬ ঘণ্টা আগে