Ajker Patrika

অ্যারো জিনিয়াসে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

ক্যাম্পাস ডেস্ক
অ্যারো জিনিয়াসে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

জাতীয় পর্যায়ের রোবোটিকস ও অ্যারোস্পেস প্রতিযোগিতা ‘ন্যাশনাল অ্যারো জিনিয়াস কম্পিটিশন ২০২৬’-এর স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার টিম। ১৯ নভেম্বর বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটি (এএউবি), লালমনিরহাটে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আয়োজনে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো সকার বট, রোটরক্রাফট ইউএভি চ্যালেঞ্জ, ফিক্সড-উইং ইউএভি চ্যালেঞ্জ এবং স্পেস রোবোটিকস চ্যালেঞ্জ।

গ্রিন ইউনিভার্সিটির গ্রিন রোবোটিকস সোসাইটির তিনটি সকার বট দল প্রতিযোগিতায় অংশ নেয়। এগুলোর মধ্যে একটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। অন্যদিকে, স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের মার্স রোভার টিম অসাধারণ দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও দলগত সমন্বয়ের পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

২০ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএউবি) উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান এবং ডিস্টিংগুইশড প্রফেসর এয়ার কমোডর (অব.) ড. আফজাল।

এ অর্জনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এটি তাদের মেধা, পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন। আমরা শুরু থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করে আসছি। এই সাফল্য আমাদের সেই প্রচেষ্টারই ইতিবাচক ফল। আমি মার্স রোভার টিমের সব সদস্য, তাদের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

গ্রিন ইউনিভার্সিটির এ সাফল্য রোবোটিকস, প্রকৌশল ও প্রযুক্তিগত উদ্ভাবনে শিক্ষার্থীদের দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনে উৎসাহ জোগাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত