
চলতি বছরের অক্টোবরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক অংশের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনালের কাজের অগ্রগতিবিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন চলতি বছরের অক্টোবরে হবে। প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন।
‘আমরা করোনার মধ্যেও থার্ড টার্মিনালের কাজ এগিয়ে নিয়েছি। ইতিমধ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন বিভিন্ন রকমের যন্ত্রাংশ আসছে, সেগুলো ইনস্টল করা হচ্ছে টার্মিনালে। অক্টোবরে মূল ইনফ্রাস্ট্রাকচার কাজ শেষে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই থার্ড টার্মিনাল উদ্বোধন করা জাতিরও প্রত্যাশা ছিল। বিমানবন্দর একটি স্বাধীন দেশের গেটওয়ে। বিদেশ থেকে যেসব পর্যটক বাংলাদেশে আসবেন, তাঁরা যেন বিমানবন্দরে প্রবেশ করেই দেশের উন্নতির বিষয়ে ধারণা নিতে পারেন। আমাদের মেট্রোরেল ও পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। পাতালরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।’
দেশের অ্যাভিয়েশন খাতে নীরব বিপ্লব চলছে উল্লেখ্য করে প্রতিমন্ত্রী বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল নির্মাণ চলছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে বর্ধিতকরণসহ ব্যাপক উন্নয়নকাজ চলছে। এ ছাড়া চট্টগ্রাম, সৈয়দপুর বিমানবন্দর ও যশোর বিমানবন্দরে উন্নয়নকাজ চলছে। বহরে সংযুক্ত করা হচ্ছে নতুন উড়োজাহাজ।

আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হবে—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো
২৪ মিনিট আগে
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন...
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটকেন্দ্রগুলো হবে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হবেন শিক্ষকেরা। এই দুটি যাতে একই সময়ে না হয়, বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।’
১ ঘণ্টা আগে
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্ব দেন।
১ ঘণ্টা আগে