রাজস্থানের জয়সালমিরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। আজ শনিবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে সপরিবারে সেখানে পৌঁছান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জয়সালমির বিমানবন্দরের কিছু ছবি পোস্ট করেছে। ছবিগুলোতে কিয়ারা আদভানির সঙ্গে তাঁর পরিবারের সদস্য ছাড়াও জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাকে দেখা যায়।
আজ সকালেও মুম্বাইয়ের বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছিলেন কিয়ারা আদভানি। বিয়ের আনুষ্ঠানিকতা সারতে সপরিবারে রাজস্থানে যাওয়ার পথে বিমানবন্দরে দেখা যায় তাঁকে। হাস্যোজ্জ্বল কিয়ারা ক্যামেরা দেখে হাত নেড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছে।
কালো রঙের একটি গাড়ি থেকে নামেন কিয়ারা। সাদা রঙের বডিকন পোশাকের সঙ্গে ছিল উজ্জ্বল গোলাপি শাল আর একটি সোনালি রঙের ব্যাগ। পাপারাজ্জি ছাড়াও বিমানবন্দরের বাইরে ভক্তদের দেখেও হাত নেড়েছেন তিনি। তবে কিয়ারার সঙ্গে সিদ্ধার্থকে দেখা যায়নি।

গত ২ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছিল, চলতি সপ্তাহের প্রথম দিকে কিয়ারাকে ভারতীয় জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গেছে। তখনই কানাঘুষা শোনা যায়, বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে দিল্লিতে যেতে দেখা যায়।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’
জয়সালমিরের সূর্যগড় প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সিদ্ধার্থ-কিয়ারা। শহীদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনিষ মালহোত্রাসহ অন্তত ১০০ জন অতিথি থাকবেন বিয়েতে। ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে আচার-অনুষ্ঠান।
তিন দিনের আয়োজনে অতিথিরা রাজস্থানি সংস্কৃতির আভাস পাবেন। রাজস্থানের ১ হাজার ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পুতুলনাচ ‘কাঠপুঁতলি’ ও রাজস্থানের মরুভূমির বিখ্যাত মাঙ্গানিয়ার শিল্পীরা পারফর্ম করবেন। খাবারের মেনুতে থাকছে উপমহাদেশীয় ও ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ছড়াছড়ি।
এ ছাড়া থাকছে রাজস্থানি খাবার—যেমন ‘বাজরে কি রুটি’, ‘বাজরে কা সোয়তা’।
যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে চণ্ডীগড় নয়, বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।
আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে