
যুক্তরাষ্ট্রের আকাশে ‘স্পাই’ বা নজরদারি বেলুন উড়তে দেখার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাঁর নির্ধারিত চীন সফর স্থগিত করেছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন ও প্রেসিডেন্ট জো বাইডেন মিলে হঠাৎ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ব্লিংকেনের চীন সফরের কথা ছিল।
গত বুধবার মন্টানা রাজ্যের ওপরে বেলুনটি উড়তে দেখা যায়। এর আগে বেলুনটি আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ ও কানাডার মধ্য দিয়ে উড়েছিল। সন্দেহজনক ‘নজরদারি’ বেলুনকে ঘিরে আলোচনা চলছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা এটিকে চীনের উচ্চতর ‘নজরদারি’ বেলুন হিসেবে আখ্যায়িত করলেও চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি ‘আবহাওয়া পর্যবেক্ষণ’ বেলুন। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বেলুনটিকে গুলি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তে থেকে সরে এসেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে বেলুনটিকে গুলি করার নির্দেশ দিলে এফ-২২ যুদ্ধবিমান প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ওই দিনই প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা গোয়েন্দা বেলুনটির হুমকি মূল্যায়ন করতে জরুরি বৈঠক করেন এবং সিদ্ধান্ত নেন, গুলি করা হলে বেলুনটির ধ্বংসাবশেষ মানুষের জন্য বিপদ ঘটাতে পারে। তাই তাঁরা গুলি না করার পরামর্শ দেন।
আরও পড়ুন:

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে