কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হলো বিশ্বের অন্যতম বৃহৎ অডিও স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই। এই পার্টনারশিপের আওতায় আন্তর্জাতিক সংগীতায়োজন ‘কোক স্টুডিও’–এর বাংলাদেশি সংস্করণ কোক স্টুডিও বাংলার সব গান স্পটিফাইয়ে শোনা যাবে।
এই পার্টনারশিপের মাধ্যমে কোক স্টুডিও বাংলার শিল্পীরা ১৮০টির বেশি বাজারজুড়ে থাকা ১৯ কোটি ৫০ লাখ সাবস্ক্রাইবারসহ ৪৫ কোটি ৬০ লাখ ব্যবহারকারীর সঙ্গে নিজেদের গান শেয়ার করতে পারবেন। বর্তমানে অ্যাপটিতে কোক স্টুডিও বাংলায় ফিচার হওয়া সব গান ও শিল্পীদের পাওয়া যাবে।
ফ্রি এবং প্রিমিয়াম ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ফোন ও ডেস্কটপ ডিভাইসের মাধ্যমে এই গানগুলো উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘এই পার্টনারশিপ আসন্ন সিজনকে আরও উপভোগ্য করে তুলবে বলে আমরা আশাবাদী।’
সম্প্রতি শেষ হওয়া প্রথম সিজনে মোট ১০টি গান ছিল। গানগুলোতে অংশ নেন অর্ণব, তাহসান রহমান খান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ বেগম, মিজান রহমান, কনা, পান্থ কানাই, ঋতুরাজ, মাশা, নন্দিতা, রুবাইয়াত, বগা তালেব, অনিমেষ রায়সহ দেশের খ্যাতনামা শিল্পীরা।
স্পটিফাইয়ের আর্টিস্ট এবং লেবেল পার্টনারশিপ ম্যানেজার (পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা) খান এফএম এই পার্টনারশিপ বিষয়ে বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ান শ্রোতারা প্রথম ও এখন দ্বিতীয় সিজনের প্লেলিস্ট শোনার একটি চমৎকার অভিজ্ঞতা পাবেন। কোক স্টুডিও বাংলাকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারাটা আমাদের জন্য সম্মানের ব্যাপার।’
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় ১ হাজার ৫০০-এর বেশি গান ও নাচের কাভার, ১৫০-এর বেশি ফ্যান আর্ট এবং ১ হাজার ৬০০-এর বেশি রিভিউ দেখতে পেয়েছি। এখন আমরা দ্বিতীয় সিজন নিয়ে পরিকল্পনা করছি। এ সময়ে স্পটিফাইয়ের মতো একটি অডিও প্ল্যাটফর্মকে আমাদের পাশে পাওয়া একটি দারুণ ব্যাপার।’

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে