সাদা বলের ক্রিকেটে ঝোড়ো ব্যাটিং করা অভ্যাস বানিয়ে ফেলেছেন রায়ান বার্ল। হারারে স্পোর্টস ক্লাবে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে বার্লের বিধ্বংসী ব্যাটিং দেখল আয়ারল্যান্ড। বার্লের ঝড়ে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল জিম্বাবুয়ে।
১৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তৃতীয় ওভারের পঞ্চম বলে তাদিওয়ানাশে মারুমানির উইকেট নেন ব্যারি ম্যাকার্থি। তিন নম্বরে ব্যাটিং করতে নামেন ক্রেগ আরভিন। দ্বিতীয় উইকেটে ইনোসেন্ট কাইয়ার সঙ্গে ৩৬ বলে ৪২ রানের জুটি গড়েন আরভিন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। ৪৩ বলে ৫৪ রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক।
আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ১৭ ওভারে ৫ উইকেটে ১১৬ রান। ১৮ তম ওভার বোলিং করতে আসা জর্জ ডকরেলের শেষ তিন বলে ১৬ রান নেন বার্ল। যেখানে দুটো ছক্কা ও এক চার হাঁকান জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার। তাতেই মূলত ম্যাচটা নিয়ন্ত্রণে আসে জিম্বাবুয়ের। এক ওভার হাতে রেখে ৬ উইকেটে ১৪৪ রান করে স্বাগতিকেরা। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে দুটো করে উইকেট নেন ম্যাকার্থি ও বেন হোয়াইট।
অলরাউন্ড নৈপুন্যে ম্যাচসেরা ও সিরিজসেরা দুটো পুরস্কারই জিতলেন বার্ল। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৬.৫০ গড় ও ১৩৯.৪৭ স্ট্রাইকরেটে করেছেন ৫৩ রান। ৬.৯১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে আয়ারল্যান্ড। ৩৮ বলে ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন হ্যারি টেক্টর। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ওয়েসলি মাধেভেড়ে, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে ও বার্ল।

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
১০ ঘণ্টা আগে
শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
১২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে