
রোহিঙ্গা গণহত্যার পাঁচ বছর পর, বাংলাদেশি-পর্তুগিজ নির্মাতা সোহেল রহমান নির্মাণ করছেন তাঁর নতুন সিনেমা ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’। পর্তুগাল থেকে ফিরে ইতিমধ্যেই উখিয়ার শরণার্থীশিবিরে সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটি তৈরি হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্মম গণহত্যার একটি গভীর বিশ্লেষণ, তাদের ট্র্যাজেডি, আশা এবং বেদনার গল্প নিয়ে। রোহিঙ্গা সম্প্রদায়ের ভবিষ্যৎ এবং মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও রক্তপাতের ওপর আলোকপাত করবে এ সিনেমা।
অনেক চেষ্টার পর রোহিঙ্গা ক্যাম্পে সোহেল খুঁজে পেয়েছিলেন ছোট রোহিঙ্গা ভাইবোন আয়াস ও আসিয়াকে। সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন এসেছে, আয়াস ও আসিয়ার বয়স বেড়েছে। কিন্তু রোহিঙ্গাদের সংগ্রাম ও দেশে ফেরার প্রত্যাশা অব্যাহত আছে। ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’ নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর গণহত্যার ঘটনা তুলে ধরার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবে। রোহিঙ্গারা কি শরণার্থীশিবিরে আজীবন বসবাস করবে? নাকি তারা ফিরবে কোন দিন তাদের আপন জন্মভূমিতে?
এর আগে ২০১৭ সালে রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোহেল নির্মাণ করেন ‘দ্য আইসক্রিম সেলারস’। গণহত্যা থেকে পালিয়ে আসা ছোট দুই রোহিঙ্গা ভাইবোনের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেছিলেন সেই সিনেমায়। বিশ্বের বহু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি নামকরা বিশ্ববিদ্যালয়ে সফল প্রদর্শনী হয় সিনেমাটির। কানাডার মন্ট্রিলে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলে তাসভীর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড পায় ‘দ্য আইসক্রিম সেলারস’।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে