
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহার। আল্লু পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাত্র ৬ বছর বয়সে ভারতীয় চলচ্চিত্রে দেখা যাবে তাকে।
বিখ্যাত দক্ষিণি পরিচালক গুণ শেখরের পৌরাণিক কাহিনিনির্ভর চলচ্চিত্র ‘শকুন্তলম’–এর মাধ্যমে বড় পর্দায় পা রাখছে আরহা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তারকা সন্তানদের পর্দায় আত্মপ্রকাশ এখন আর নতুন কিছু নয়। তবে মাত্র ৬ বছর বয়সে আল্লু অর্জুনের মেয়ের বড় পর্দায় আত্মপ্রকাশ সবাইকে অবাক করেছে। প্রেক্ষাগৃহে আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে চলচ্চিত্রটি।
দক্ষিণ ভারতীয় পরিচালক গুণ শেখরের ‘শকুন্তলম’ কালিদাসের কালজয়ী সংস্কৃত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভু ও দেব মোহনকে।
অবশ্য গত বছরই মেয়ের প্রথম সিনেমার খবর জানিয়ে আল্লু অর্জুন ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি জানি না, আমি তাকে পর্দায় না দেখা পর্যন্ত কীভাবে প্রতিক্রিয়া জানাব! যতক্ষণ না আমি পুরো সিনেমাটির যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পর দেখব, ততক্ষণ কিছু বলতে পারব না।’
তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায় আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। পার্শ্ব চরিত্রে দেখা যাবে মোহন বাবু, গৌতমী, অদিতি বালান ও অনন্যা নাগাল্লাকে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে