আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। কিন্তু মনোনয়ন পেলেন না।
আজ রোববার নৌকার প্রার্থীদের নামের যে তালিকা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেখানে মাহিয়া মাহির নাম নেই।
আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সামনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
কয়েক দিন আগেই দলীয় সিদ্ধান্তে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেন। ফলে অন্য সব আসনের মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের শূন্য সাতটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে প্রার্থী হতে গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং সেদিনই তা জমা দেন।
মনোনয়ন না পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে মাহিয়া মাহি বলেন, ‘নৌকার মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। নৌকার পাশে আছি, আগামী জাতীয় নির্বাচনেও মনোনয়ন চাইব। আমার এলাকার মানুষের পাশে আমি ছিলাম, আছি এবং থাকব।’
এর আগে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাহি আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন নারী, আর সব সময় নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রত্যাশা করছি, প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দেবেন।’
রাজনীতির সঙ্গে জড়ানোর উদ্দেশ্য জানতে চাইলে মাহি তখন জানিয়েছিলেন, ‘ছোট পরিসরে এলাকায় যেসব জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলো বড় পরিসরে করার জন্যই রাজনীতিতে আসা।’
কিছুদিন আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নায়িকা মাহি।
আরও পড়ুন:

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে