চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল সোমবার সেখান থেকেই এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথপোকথনের ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খোলেন তিনি। জানান, ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন। সেটি ছিল দুই বছর আগের একটি ঘটনা।
আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন মাহি।
তিনি লিখেছেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)-র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’
ওমরাহ শেষ করে চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা মাহির।
গতকাল ভিডিও বার্তায় মাহি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সেদিন সেই ভাষার কোনো প্রতিউত্তর দেওয়ার ভাষা আমার ছিল না। আমি সে জন্য প্রতিবাদ করিনি। আমি চুপ করে পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল।’
বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর মেয়েকে নিয়ে আপত্তিকর তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তাঁর একটি কথপোকথনের অডিও ফাঁস। সেই অডিওতে একতরফা ভাবে ওই নায়িকাকে অশালীন ভাষায় বকাঝকা করতে শোনা যায়। নায়িকাকে ধর্ষণেরও হুমকি দেন মুরাদ।
এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুরাদ হাসান।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে