নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নে মোটরসাইকেল ও ওষুধবাহী ভ্যান গাড়ির সংঘর্ষে ছাত্রদল নেতা শিহাব উদ্দিন স্মরণ (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর সঙ্গে থাকা অপর এক মোটরসাইকেল আরোহী।
আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে শিবরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিহাব উপজেলার রামনারয়ণপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক।
তিনি নোয়াখালী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ধুমপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী।
জানা গেছে, মোটরসাইকেল নিয়ে সাহাপুর যাচ্ছিলেন শিহাব। এ সময় তাঁর মোটরসাইকেল আরও একজন আরোহী ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তাদের মোটরসাইকেলটি কচুয়া-বটতলি সড়কের শিবরামপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানির ভ্যান তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ঘটনার পর ওষুধ কোম্পানির গাড়িটি রেখে চালক পালিয়ে যান। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৪ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৪ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে