
স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে উঠবে—এমন রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হাউসবট। রোবটটির নাম দেওয়া হয়েছে এইচবি১। বর্তমানে উঁচু ভবনের বিপজ্জনক কাজগুলো শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে করেন। এই রোবটের মাধ্যমে সেই কাজগুলো করিয়ে নেওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ছোট আকারের দালানের দেয়াল বেয়ে ওঠার সক্ষমতা থাকলেও ভবিষ্যতে এ রোবট সুউচ্চ দালানও বেয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে।
দেয়াল বেয়ে ওঠার জন্য রোবটটির শক্তিশালী বৈদ্যুতিক পাখাগুলো ৯২ পাউন্ড বল দিয়ে বাতাস শুষে নেয়। একই সময় রোবটের চারটি রাবারের চাকা কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযুক্ত। কন্ট্রোল ইউনিটকে একটি ১১০ ভোল্টের টেথার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রোবটে থাকা ফ্যানগুলোর ইলেকট্রো-ম্যাগনেটিক কম্প্যাটিবিলিটি (ইএমসি) রোবটটিকে সুরক্ষিতভাবে পৃষ্ঠের সঙ্গে যুক্ত করে রাখে। যার ফলে রোবটটি কাজ করার সময় নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
হাউসবটসের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা জ্যাক কর্নে বলেন, ‘আমরা হাউসবট তৈরির জন্য তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে আমাদের প্রথম রোবটটি বিক্রি করতে পেরে অনেক খুশি। আশা করছি, এটি কর্মক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা কমাতে সাহায্য করবে। আমরা ভবিষ্যতে ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ “ডব্লিউএমজি”–এর সঙ্গে কাজ চালিয়ে যাব। অন্যান্য ব্যবহারের জন্য আমরা আরও রোবট তৈরি করার পরিকল্পনা করছি যা মানুষের ক্ষতি কমিয়ে আনতে সাহায্য করবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১০ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে