সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই খবর জানান।
আজ রোববার দুপুর ১২টায় ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পাই। যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে...। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই।’
সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়ায় ছোট বেলা থেকেই এই জগতের সঙ্গে পথচলা শুরু হয় সুবর্ণা মুস্তাফার। মঞ্চে অভিনয়ের মাধ্যমেই তাঁর ক্যারিয়ার শুরু হয়। এরপর আশির দশক থেকে টেলিভিশনে তিনি অভিনয় শুরু করেন।
নন্দিত লেখক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহ পরিচালিত ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন সুবর্ণা মুস্তাফা। এরপর কালজয়ী ধারাবাহিক ‘আজ রবিবার’ নাটকে অভিনয় করেন তিনি।
১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন সুবর্ণা। এরপর তিনি ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘সুরুজ মিয়া’ ‘শঙ্খনীল কারাগার’, ‘একা একা’, ‘কমান্ডার,’ ‘পালাবি কোথায়’, ‘ফাঁসি’, ‘গহীন বালুচর’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে