গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই শরিয়া আইন প্রণয়ন করা হবে দেশটিতে। তবে একের পর এক নারী অধিকার খর্ব করে চলেছে শাসকগোষ্ঠীটি। সম্প্রতি আফগানিস্তানের নারীদের উচ্চশিক্ষার অধিকার কেড়ে নেয় তালেবান। এটি ঘিরে বিতর্ক-প্রতিবাদের মধ্যেই এল নতুন আরেক নির্দেশ। দেশটির সমস্ত এনজিওগুলোতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান শাসক।
বিবিসির খবরে বলা হয়, ‘হিজাব না পরার’ কারণ দেখিয়ে আফগানিস্তানে দেশি-বিদেশি সব এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) তালেবান তাদের নির্দেশের পক্ষে ব্যাখ্যা দিয়ে জানায়, এনজিও কর্মীরা হিজাব না পরে শরিয়া আইন ভঙ্গ করছে।
যেসব নারী এনজিও কর্মীরা তাদের পরিবারের আয়ের প্রধান মাধ্যম, তালেবানের এই সিদ্ধান্তে তাদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের একজন বলেছেন, ‘আমি যদি কাজে যেতে না পারি, আমার পরিবারে খরচ কে দেবে’। আরেকজন এই নির্দেশকে ‘হতাশাজনক’ উল্লেখ করে বলছেন, তালেবানের পোশাকের আইন মেনেই কাজ করতেন তিনি। আরেক নারী তালেবানের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এখন থেকে তাঁর ঘরের খরচ আর ছেলেমেয়ের খাবার জোগাতে হিমশিম খেতে হবে।

এদিকে তালেবানের এই নির্দেশকে মৌলিক অধিকারের লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই নির্দেশকে ‘মানবাধিকারের মৌলিক নীতির গুরুতর লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
আফগানিস্তান জুড়ে বড় পরিসরে ত্রাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত জাতিসংঘের সংস্থাগুলো। তালেবানের এই নির্দেশের পর কীভাবে কার্যক্রম চলবে তা নিয়ে সংস্থাগুলোর একটি বৈঠক করার কথা রয়েছে।
এ ছাড়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, এমন সিদ্ধান্তের ফলে লাখ লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হবে। সারা বিশ্বেই মানবিক সেবামূলক কার্যক্রমে প্রধান ভূমিকায় কাজ করেন নারীরা। এই সিদ্ধান্ত আফগান জনগণের জন্য বিপর্যয়কর হবে বলেও মনে করেন ব্লিঙ্কেন।
কিছুদিন আগেই আফগানিস্তানে নারীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দেয় তালেবান। দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে জানান, আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার (৪০ লাখ কোটি ডলার) ছাড়িয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই ঋণ নতুন এক রেকর্ড গড়েছে। অর্থনীতিবিদদের মতে, দ্রুত বাড়তে থাকা সরকারি ঋণ, উচ্চ ব্যয়, কর কমানো এবং...
২৪ মিনিট আগে
চীনের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে আর্থিক প্রতারণাসহ একাধিক অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেললাইনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান তোবু রেলওয়ে।
২ ঘণ্টা আগে
সংঘাত তীব্র হওয়ার কারণে সুদানের কর্দোফান অঞ্চলে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
৬ ঘণ্টা আগে