ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা (২০) মারা গেছেন। আজ শনিবার মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
ভালিভ থানার সিনিয়র ইন্সপেক্টর কৈলাশ বারভে জানান, তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুর ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন তুনিশা। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
মারা যাওয়ার কিছুক্ষণ আগেও শুটিং সেট থেকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘যারা নিজের তীব্র আকাঙ্ক্ষা দিয়ে চালিত তারা কখনো থেমে যায় না।’
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশু শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। সেখানে তিনি চাঁদ কানওয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিনেত্রী ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ শোতে প্রধান চরিত্র শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এরপর থেকে তিনি বেশ কয়েকটি শোতে অভিনয় করেন।
চলচ্চিত্রেও অভিনয় করেছেন তুনিশা। তাঁকে সালমান খানের ‘দাবাং ৩’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তুনিশা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে