
জাতীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন দলটির প্রধান। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান তিনি। এ সময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।
সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর, ডেলিগেট, সম্মানিত অতিথি ও নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই নেতা–কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলো দলীয় নেতা–কর্মীদের মিছিলে স্লোগানমুখর হয়ে উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতা–কর্মীরা সমাবেশস্থলকে স্লোগানমুখর করে তুলেছেন। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে।
গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে রমনা কালীমন্দিরমুখী করে সম্মেলন মঞ্চ করা হয়। পদ্মা সেতু ও নৌকার আদলে ৮২ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চে আছে ১২০ জনের আসন।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাত হাজার কাউন্সিলর যোগ দিচ্ছেন সম্মেলনে। তাঁদেরই ভোট দিয়ে তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্ধারণ করার কথা। এবার থাকছেন না কোনো বিদেশি অতিথি। তবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীদের পদচারণায় পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে, নাতী নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৬ ঘণ্টা আগে
বৈঠকে মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের জাতীয় কাউন্সিল, সাংগঠনিক বর্তমান পরিস্থিতি এবং নেতা–কর্মীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপায়...
১৪ ঘণ্টা আগে
ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন...
২১ ঘণ্টা আগে
চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) রাতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
১ দিন আগে