বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে ডাকা হবে, কিন্তু দল পাবেননা-কোচিতে ২০২৩ আইপিএল নিলামের ব্যাপারটা ছিল এমনই। সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব-যাকেই ডাকা হচ্ছিল, আগ্রহ ছিল না কারোরই। অবশেষে দ্বিতীয় দফায় ডাক পেলেন সাকিব ও লিটন। দুজনকেই নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সাকিব, লিটন দুজনকেই ভিত্তিমূল্যে নিয়েছে কলকাতা। সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রূপি (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা)। লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রূপি (৬৪ লাখ টাকা)। কোচিতে হওয়া আইপিএলের এই মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব, লিটন দুজনই আইপিএলে দল পেলেন।
২০১১ থেকে ২০২১-১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ১৯.৮২ গড় এবং ১২৪.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৭৯৩ রান। ৭.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
চলতি বছরে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন লিটন। ১৩ ম্যাচে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান করেছেন, স্ট্রাইক রেট ৮৩.১৪। করেছেন ১ সেঞ্চুরি এবং ৪ ফিফটি। আর ১৯ টি-টোয়েন্টিতে ২৮.৬৩ গড়ে করেছেন ৫৪৪ রান। করেছেন ৪ ফিফটি এবং স্ট্রাইকরেট ১৪০.২০।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে মেননের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। স্থানীয় আম্পায়ারদের মধ্যে ওয়ানডে সিরিজে থাকছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও মোরশেদ আলী খান।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে মোহামেডানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আলফাজ। তাঁর অধীনে ২৩ বছরের খরা ঘুচিয়ে গত মৌসুমে লিগ জেতে সাদা–কালোরা। ২০২৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জেতে ফেডারেশন কাপের শিরোপাও।
১১ ঘণ্টা আগে
আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ড খেলবে বাংলাদেশের বিপক্ষে। যেহেতু ২০১০ ও ২০১৩ সালে কিউইদের প্রথম সারির দল বাংলাদেশে এসে ধবলধোলাই হয়েছে, সেখানে এবার ঘরের মাঠে প্রতিপক্ষের দুর্বল দলকে নিয়ে তুলনামূলক নির্ভার থাকাই যায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট
১১ ঘণ্টা আগে
আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের কথা-কাটাকাটির ঘটনা এখন বেশ নিয়মিত দৃশ্য। আইপিএলের মতো টুর্নামেন্টে এমনটা দেখা যায় হরহামেশাই। আইপিএলে গত রাতে এমন ঘটনায় শাস্তি পেয়েছেন নীতিশ রানা। জরিমানার পাশাপাশি পেয়েছেন ডিমেরিট পয়েন্টও।
১৩ ঘণ্টা আগে