
আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে এই নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই সাজানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আপনারা জানেন, বিশ্বের যত বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি রিস্কে আছেন শেখ হাসিনা। একাত্তরের পরাজিত শক্তিরা বারবার তার জীবননাশের চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, টুঙ্গিপাড়ায় বোমা হামলাসহ অনেক ঘটনাই ঘটেছে। এসব বিষয় সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সুনির্দিষ্ট কোনো থ্রেট আছে বলে মনে করি না। জঙ্গিদের পক্ষ থেকেও না, আমরা ইতিমধ্যেই পালিয়ে যাওয়া দুই জঙ্গির সহযোগীদের অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করতে পারব।’
ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসবি, র্যাব ও সাদা পোশাকে কর্মকর্তারা কাজ করছেন। তিনি সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করে পরিকল্পনা করা হয়েছে। এর বাইরেও সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, আর্চওয়ে স্থাপনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
১০ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
৩৩ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে