বিশ্বকাপ নিয়ে কাতার থেকে বীরের বেশে আর্জেন্টিনায় পৌঁছেছেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলরা। রাজধানী বুয়েনেস এইরেস পরিণত হয়েছে জনসমুদ্রে। নির্ঘুম দুই রজনীর পর আজ সোনার ট্রফি এবং বিশ্বকাপজয়ী নায়কদের দেখা পেয়েছেন আর্জেন্টিনার জনগণ।
ট্রফি হাতে দেশে ফিরে রদ্রিগো দি পলও কথা রেখেছেন। বিশ্বকাপ জয়ের ‘প্রতিজ্ঞা’ করেই যিনি দেশ ছেড়েছিলেন। দি পল তাঁর শ্যালক ফ্রান্সিসকো স্তোসেলকে বিশ্বকাপ জেতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আর্জেন্টিনার ব্রডকাস্ট সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস এবং ওলের খবরে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনালের তিন মাস আগে ‘আমরা বিশ্বকাপ তুলতে যাচ্ছি’ লিখে শ্যালক ফ্রান্সিসকো স্তোসেলকে একটি কার্ডের দেন দি পল। যে কার্ডের অপর পাশে ছিল আনহেল দি মারিয়ার ছবি।
বিশ্বকাপ জয়ের পর সেই কার্ডের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফ্রান্সিসকো। দি পল সেখানে লিখেছেন, ‘ফ্রান্স (ফ্রান্সিসকো) আজ ০৯ / ১৮ / ২২ আমি এই কাগজে স্বাক্ষর করছি যে, দুই মাসের মধ্যে আমরা বিশ্বকাপ তুলব।’ দি পল স্বাক্ষরও করেছেন কার্ডে।
কাতার বিশ্বকাপে যেখানে বল সেখানেই ছিলেন দি পল। মধ্যমাঠ, ডিফেন্স ও আক্রমণ—সবক্ষেত্রেই দি পল সেরাটা দিয়ে খেলেছেন। এই বিশ্বকাপের সেরা মিডফিল্ডারদের একজন তিনি। লিওনেল মেসির হাতে একটি বিশ্বকাপ তুলে দিতে দি পল যেন অঙ্গীকারবদ্ধ ছিলেন। মাঝে মাঝে অ্যাতলেতিকো মাদ্রিদ তারকার কাজ-কর্মে ফুটে ওঠে ফুটবলের চেয়ে মেসির প্রতি তাঁর ভালোবাসা ও আবেগই বেশি!
মেসির আশপাশে সবচেয়ে বেশি দেখা যায় দি পলকেই। আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে কেউ কথা বললেও পাশে এসে দাঁড়ান তিনি। মেসির হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর গলায় কথা বলতেও দেখা যায় তাঁকে। এ জন্য দি পলকে মেসির ‘বডিগার্ড’ বলে ডাকেন সমর্থকেরা। আন্তর্জাতিক গণমাধ্যমেও মেসি-দি পলের রসায়ন নিয়ে অনেক খবর প্রকাশ হয়েছে।
বিশ্বকাপ জয়ের পর আবেগে আপ্লুত দি পল বলেছিলেন, ‘আমরা কষ্ট নিয়েই জন্মেছিলাম, আমরা সারা জীবন কষ্ট পেয়ে এসেছি। কিন্তু আমি সব ভুলে যেতে চাই। আমার মনে হয় আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি। বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা অনেক বড় ব্যাপার, আমরা সেটা করে দেখিয়েছি।’

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে