আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে একটি জ্বালানি তেলের ট্যাংকারবাহী টানেলে আগুন লেগে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
জ্বালানি টানেলটি ‘সালং টানেল’ নামে পরিচিত। এটি পারওয়ান ও বাঘলান প্রদেশের ভেতর দিয়ে গেছে। ১৯৬০ সালে নির্মিত এ টানেলটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৬৭ কিলোমিটার। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি টানেল।
পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীম সিএনএনকে বলেছেন, ‘শনিবার রাতে সলং টানেলে জ্বালানি ট্যাংকারটিতে আগুন লাগে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
হেকমতুল্লাহ শামীম আরও বলেছেন, ‘কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।’
এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীমের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক জীবিত মানুষ আটকা পড়ে আছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পারওয়ানের প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ২৪ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান বলেছেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু রয়েছে। আগুনে বেশ কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
আফগানিস্তান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ বলেছেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জরুরি উদ্ধার-কর্মীরা টানেল পরিষ্কারের কাজ করছেন।’

নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার যে আশা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এত দিন করে আসছিলেন, তা ইতিমধ্যে নড়বড়ে ছিল। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি তাঁর সেই রাজনৈতিক সমীকরণকে আরও বেশি জটিল ও সংকটের মুখে ফেলে দিয়েছে...
৩ ঘণ্টা আগে
নরেন্দ্র মোদিকে শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন তিনি। জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের মধ্যাহ্নভোজের আসরে মোদিকে নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প...
৬ ঘণ্টা আগে
সমঝোতা স্মারকের শর্ত যদি তাঁর পছন্দ না হয় কিংবা ইরান যদি ‘সঠিক আচরণ’ না করে, তবে তিনি আবারও দেশটিতে হামলা শুরু করবেন। ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে বুধবার (১৭ জুন) ট্রাম্প এই মন্তব্য করেন...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চেয়েছিলেন—সিরিয়া লেবাননে প্রবেশ করে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাক। তাঁর দাবি, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বাহিনী এই গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের তুলনায় আরও কার্যকরভাবে কাজ করতে পারত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
১০ ঘণ্টা আগে