কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় এখন পর্যন্ত অনেক তারকাই যুক্ত হয়েছেন। রাহুলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন তাঁরা। এবার এ যাত্রায় যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা কমল হাসান আগামী ২৪ ডিসেম্বর ‘ভারত জোড়ো’ যাত্রায় সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন।
অভিনেতা কাম রাজনীতিবিদ কমল হাসান আগামী সপ্তাহে দিল্লিতে গান্ধীর সঙ্গে হাঁটবেন। কমল হাসানের দল মাক্কল নিদি মায়াম থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দক্ষিণী সুপারস্টারকে স্বয়ং রাহুল গান্ধীই আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে। প্রায় আট দিনের বিরতির পর এ পদযাত্রা বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানায় যাবে এবং পরের মাসে পাঞ্জাবে প্রবেশ করবে। এর পর যাবে জম্মু ও কাশ্মীর।
গত শুক্রবার পদযাত্রাটি ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে এখন পর্যন্ত কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্য ভ্রমণ করেছে।
যাত্রার ১০০ দিন উপলক্ষে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। এতে বলিউডের প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান এবং অন্যরা পারফর্ম করেন। এটি একটি বড় অর্জন বলে মনে করছে কংগ্রেস।
এদিকে গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন রাজস্থানের সাওয়াই মাধোপুরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন।
এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর মধ্যপ্রদেশের উজ্জয়নে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অলিম্পিক পদক বিজয়ী বক্সার এবং কংগ্রেস নেতা বিজেন্দর সিংও মধ্যপ্রদেশের যাত্রায় অংশ নেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে