‘যখন আমরা ব্রাজিলের বিপক্ষে জিতেছিলাম (গত কোপা আমেরিকা), তখন ব্রাজিলই ফেবারিট ছিল। সব সময়ই শুনতে চাই প্রতিপক্ষ ফেবারিট। কারণ, আমরা নিজেদের এত বড় মনে করি না। আজও এমন ঘটনাই ঘটছে। সবাই বলছে ফ্রান্সই ফেবারিট। কিন্তু আমাদের আছে সর্বকালের সেরা খেলোয়াড়’—ফাইনালের আগে প্রতিপক্ষ ফ্রান্সকে ফেবারিট দাবি করে প্রতিপক্ষের কোর্টেই বল ঠেলে দিলেন আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ।
অবশ্য ফুটবলবিশ্বের একটা বড় অংশই মেসির হাতে শিরোপা দেখতে চাইছে এবার। কিন্তু আর্জেন্টিনা মহাতারকা কি পারবেন নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার লক্ষ্যে বিশ্বকাপটা জিততে? সে প্রশ্নের উত্তর দিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘সে ভালো খেলছে, শারীরিকভাবে এবং ফুটবলীয় জায়গা থেকে। কোপা আমেরিকার পর থেকেই মেসিকে ঠেকানো মুশকিল হয়ে গেছে। সে দলের সবাইকে সাহস ও শক্তি দিয়েছে। সে আনন্দিত ও উচ্ছ্বসিত, যা আমাদেরও অনেকটাই নির্ভার করে তুলেছে।’
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
মেসির নামের পাশে জাতীয় দলের কোনো শিরোপা না থাকায় প্রচুর সমালোচনা হয়েছে বিগত দিনগুলোয়। কিন্তু গত বছরের কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তা নিয়ে আর প্রশ্ন নেই। টুর্নামেন্টজুড়ে দারুণ ছিলেন আর্জেন্টাইন জাদুকর। গত বছরের সেই মেসিকে এবারের বিশ্বকাপেও দেখতে পাচ্ছেন মার্তিনেজ। বললেন, ‘কোপা আমেরিকায় আমরা এক দারুণ মেসিকে দেখেছি, একেবারেই আলাদা খেলোয়াড়; বিশ্বের সেরাদের একজন। এবারের বিশ্বকাপেও মেসি সেখান থেকে এক ধাপ এগিয়েছে।’
কাতার বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে জমে উঠেছে মেসি বনাম এমবাপ্পে-বিতর্ক। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, খেলাটা মেসি বনাম এমবাপ্পেরই। তবে এই প্রসঙ্গ গুরুত্ব পাচ্ছে না স্কালোনির কাছে। আর্জেন্টাইন কোচ বললেন, ‘এটি (ফাইনাল ম্যাচ) আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের খেলা, এমবাপ্পের বিপক্ষে মেসির লড়াই নয়। ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে অনেক বড় বিষয় এটা। দারুণ খেলছে মেসি এবং আশা করি, আমরাই জিতব। কিন্তু এই ম্যাচটি ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। এখানে অনেক খেলোয়াড়ই রয়েছে যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। আমার ধারণা, আগামীকাল (আজ) সবার সম্মিলিত প্রচেষ্টায় ম্যাচের ফল বের করে আনবে, কারও একক কোনো চেষ্টায় নয়।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫