আজ এফডিসিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে উদ্যাপন করা হয়েছে মহান বিজয় দিবস। শিল্পী সমিতির পক্ষ থেকে বিজয় দিবসের আয়োজনে সকাল সাড়ে ১১টার দিকে এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সংগঠনটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত এক বছরে শিল্পী সমিতির সফলতা কি এমন প্রশ্নের জবাবে নিপুণ আক্তার বলেন, ‘এই এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। কিন্তু গতকাল আমাদের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন।’
‘চঞ্চল চৌধুরীতো এফডিসিকেন্দ্রিক শিল্পী না’- এই মন্তব্যের শুনে কিছুটা বিরক্তি নিয়ে নিপুণ বলেন, ‘এই বিষয়টি নিয়ে মানুষ শুধু শুধু দ্বন্দ্ব তৈরি করে। চঞ্চল চৌধুরী কি একবারও বলেছেন- আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেব না। উনি কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসব গিয়ে বলেছেন- আমি বাংলাদেশ চলচ্চিত্র থেকে এসেছি। উনি বলেননি যে, আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি। এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর কেউ তৈরি করবেন না। অভিনয়শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই।’
নিপুণ বলেন, ‘দেখুন আমি চঞ্চল চৌধুরীর সিনেমার প্রমোশনও কিন্তু করেছি। তাঁরা টিভির আর আমি ফিল্মের এমন চিন্তা তো আমার মাথা কখনো আসেনি। আমার সিনেমা যেখানে দেখানো হয়, তাদের সিনেমাও তো সেই স্ক্রিনেই দেখানো হয়। এরপর থেকে যিনি এমন প্রশ্নের মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করতে চাইবে আমি তাঁর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করব।
‘এখন আমিই ৮-১০টি সিনেমায় কাজ করছি। তার মানে কি? আমার হাতেই যদি এই পরিমাণ কাজ থেকে থাকে তাহলে নতুন যারা কাজ করছেন তাদের হাতে তো সময়ই নেই। দেখুন, গত ২০ বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে আপনারা যা দেখেছেন এখন তার চেয়েও বেশি পাবেন। কারণ, আপনারা দেখেছেন অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের সেরা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী দাঁড়িয়েছেন। এটা আমাদের অর্জন।’
এসময় শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহানুর, অঞ্জনা রহমান, চিত্রনায়ক ওমর সানীসহ চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে