সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ম্যাজিক একসট্রাভ্যাগেঞ্জা-২০২২। করোনা মহামারির পরে এটিই ছিল থাইল্যান্ডের সর্ববৃহৎ জাদু উৎসব। অনুষ্ঠানে জাদু প্রদর্শনী ও জাদু প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনের আমন্ত্রণ পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর বাংলাদেশের আলীরাজ। আগেও বিশ্বের একাধিক জাদু প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি জাদুতে অসামান্য কৃতিত্বের কারণে গোল্ড মেডেল পেয়েছেন বাংলাদেশের আলীরাজ। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যতিক্রমী জাদু প্রদর্শনীর জন্য বেস্ট এন্টারটেইনার হিসেবে জাদুশিল্পী আলীরাজকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। তাঁকে এই সম্মাননা জানান ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান সোসাইটির সভাপতি টনি হাসনি।
ব্যাংককে বৃহৎ এই জাদু উৎসবের আয়োজন করে থাইল্যান্ডের মামাডা ও ফ্যাশন আইল্যান্ড। ব্যাংককে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এ জাদু প্রদর্শনীতে অংশ নেন ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনামসহ বিশ্বের নানা দেশের শতাধিক জাদুশিল্পী। প্রতিযোগিতা শেষ হয়েছে ৫ ডিসেম্বর। থাইল্যান্ড থেকে ফিরে গতকাল আলীরাজ জানান, বাংলাদেশে জাদুশিল্পের প্রসারে কাজ করছেন তিনি। ভবিষ্যতেও তাঁর এই কর্মোদ্যোগ অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে