নেদারল্যান্ডসকে হারিয়ে গত পরশু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১২০ মিনিটের ম্যাচে ৪৮টি ফাউল আর ১৮ হলুদ কার্ডে বিশ্বকাপে রেকর্ডও হয়েছে। স্পেনের রেফারি অ্যান্তেনিও মাতেউ লাহোজের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খেলোয়াড়-কোচিং স্টাফরা। এই ম্যাচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফিফার সংবিধানের ১২ (খেলোয়াড় ও কর্মকর্তাদের অসদাচরণ) ও ১৬ (ম্যাচের নিরাপত্তাবিষয়ক) নম্বর ধারায় তদন্ত কার্যক্রম শুরু হবে। ম্যাচে সর্বোচ্চসংখ্যক হলুদ কার্ড দেখানোয় সমালোচনায় মুখর হয়েছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও ম্যাচের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়েও ফল না হওয়ায় টাইব্রেকারে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে