আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে আন্তোনিও মাতেও লাহোজ যেন কার্ড দেখানোর রেকর্ড গড়তে নেমেছিলেন। লুসাইলে গতকাল একটু পরপরই তিনি পকেট থেকে উঠিয়ে কার্ড বের করছিলেন। স্প্যানিশ এই রেফারিকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ।
লোহাজ গতকাল কোয়ার্টার ফাইনালে যেন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফুটবলারদের একটু অসতর্কতা, ডাগআউট থেকে কোচিং স্টাফ, বদলি খেলোয়াড় সবাইকে কার্ড দেখাচ্ছিলেন। যাচ্ছিলেন না কেউই। ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি, যার মধ্যে আছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনি। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলকেই আটটি করে হলুদ কার্ড দেখিয়েছেন, যেখানে টাইব্রেকারের সময় দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ডেনজেল ডামফ্রিস। পেনাল্টি শ্যুটআউটের সময় হলুদ কার্ড দেখেন ডাচ ফরোয়ার্ড নোয়া ল্যাং।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লোহাজকে রেফারির দায়িত্ব দেওয়ায় ক্ষেপেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না। রেফারি তাঁর কাজে ব্যর্থ হলে তো হবে না।’
মেসির মতো এমিলিয়ানো মার্তিনেজও রেফারি লাহোজের কঠোর সমালোচনা করেছেন। মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ১০ মিনিট দিয়েছেন। দুই থেকে তিনবার বক্সের বাইরে থেকে তাদের ফ্রিকিক নিতে দিয়েছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে