আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্যাপন করলেন।
লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্যাপনের নাম টোপো গিগিও উদ্যাপন।
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল।
ফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
৩৩ মিনিট আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে