চমক দিয়েই আগামী বছর শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। কয়েক দিন আগেই জানা যায়, মিজানুর রহমান আরিয়ানের নতুন একটি রোম্যান্টিক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার তাঁর আরেকটি নতুন সিনেমার ঘোষণা এল, ‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। নতুন সিনেমাটির প্রেক্ষাপট ১৯৭১।
পরিচালক অনম বিশ্বাসের এটি দ্বিতীয় সিনেমা, সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই। আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আজকের পত্রিকাকে আরিফিন শুভ বলেন, ‘অনম দা খুব যত্ন করে নির্মাণ করেন। আমি তাঁর কাজের একজন ভক্ত। আসলে ওনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে যুক্ত হয়েছি। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’
দুই দিন আগে মুক্তি পেয়েছে শুভ অভিনীত পুলিশ অ্যাকশন সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’-এর টিজার। আগামী বছর ‘ব্ল্যাক ওয়ার’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে শ্যাম বেনেগালের নির্মাণে ‘মুজিব’ ও রায়হান রাফির ‘নূর’। আর ভালোবাসা দিবসে মুক্তি পাবে আরিয়ানের নাম ঠিক না হওয়া রোম্যান্টিক সিনেমা।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে