আর দশটা দিনের মতোই চিত্র দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরে। হুইসেল দিয়ে ট্রেন থামছে, নামার জন্য উদ্গ্রীব যাত্রীরা। লাল জামা পরে ছোটাছুটি কুলিদের। তবে পার্থক্য শুধু পুলিশ আর গোয়েন্দা (ডিবি) জ্যাকেট পরিহিত কয়েকটি দলের নজরদারিতে। সন্দেহ হলেই তাঁকে তল্লাশি করছেন ডিবি সদস্যরা।
আসছে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে গতকাল বুধবার থেকেই কড়াকড়ি শুরু হয়েছে কমলাপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি।
সিলেট থেকে আসা এক তরুণকে তল্লাশি করছিলেন ডিবি সদস্যরা। তাঁর চোখমুখে রাজ্যের বিরক্তি। সাংবাদিক দেখে বললেন, ‘কী একটা অবস্থা!’
রেলওয়ে ডিবির পরিদর্শক আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আমাদের নজরদারি বেড়েছে। ট্রেন আসার পরে আমাদের সদস্যরা সন্দেহভাজনদের চেক করছেন। এটা কয়েক দিন চলবে।’
ট্রেন থেকে নেমে তল্লাশীর মুখে পড়া ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘চেক করবে ভালো কথা, কিন্তু হয়রানি যেন না করে। এটাই চাওয়া।’
রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস বলেন, ‘আমাদের চারটি টিম ভাগ হয়ে কাজ করছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির অনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপি এক কর্মী নিহত হন। তারপর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
এদিকে গতকালের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোনো যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
৬ মিনিট আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
১৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
১৮ মিনিট আগে