
নওগাঁর বদলগাছী উপজেলার গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। আজ রোববার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় শাহীন নামে আরও একজন আহত হন।
আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোঁবরচাপা মোড়ে শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, সুজাউল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ওই ঘর ব্যবহার করছিলেন। এতে স্থানীয় লোকজন বাধা দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।
একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সুজাউল ইসলামের লোকজনের মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন আবু রায়হান গিটার। তখন তাঁকে লক্ষ্য করে সুজাউল ইসলাম ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। আবু রায়হান গিটারকে বাঁচাতে গিয়ে শাহীন নামে এক যুবক আহত হন।
ঘটনার পর স্থানীয় জনতা সুজাউলকে মারধর করলে তিনিও আহত হন। পরে তিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ছুরিকাঘাতের পর আবু রায়হান গিটার আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
অভিযুক্ত সুজাউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ছেলে সিয়াম ফোন রিসিভ করেন। তিনি বলেন, ‘আমার বাবা গত চার বছর ধরে গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহার করেন। সেই ঘর এখন আমার বাবাকে ব্যবহার করতে দিচ্ছেন না গিটার চাচার লোকজন। ওই ঘরটিতে আওয়ামী লীগের লোকজন বসে। এই নিয়ে মারামারি হয়েছে আজকে বিকালে। এর বেশি কিছু আমি জানি না।’
উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার বলেন, ‘ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করা নিয়ে দু পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছে। আমি দুপক্ষের মধ্যে সমঝোতা করতে চেষ্টা করি। এক পর্যায়ে সুজাউল ইসলাম আমাকে ছুরিকাঘাত করে।’
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘আবু রায়হান গিটারের বুকের ক্ষত অনেক গভীর ছিল। প্রচুর রক্ত বের হচ্ছিল। পরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, আমাদের এখানে তা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের সাতকানিয়া থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও অসদাচরণের অভিযোগে করা মামলায় ভুক্তভোগী ও বাদী মোহাম্মদ পারভেজের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। রোববার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালতে এ জবানবন্দি নেওয়া হয়।
১২ মিনিট আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পল্লিচিকিৎসকের বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বারকপুর লক্ষ্মীকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। থানায় কোনো অভিযোগও করা হয়নি।
১৫ মিনিট আগে
স্থগিত হওয়া খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্রুত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য দ্বিবার্ষিক নির্বাচনের দাবি জানিয়েছেন খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা। আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
৩৫ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে নিজের জন্মদাতা বাবাকে পুলিশে দিয়েছেন ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে