
বিশ্বখ্যাত মার্কিন গায়িকা লেডি গাগার কুকুর দেখভালকারীকে গুলি করে তার কুকুরকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় হত্যাচেষ্টার মামলায় এক ব্যক্তিকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত বছর ২৪ ফেব্রুয়ারি প্রশিক্ষক রায়ান ফিশারকে হত্যাচেষ্টার অপরাধে জেমস হাওয়ার্ড জ্যাকসনকে এ সাজা দেওয়া হয়।
এতে বলা হয়, ২০২১ সালে লেডি গাগার কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশার গাগার ৪টি ফ্রেঞ্চ বুলডগ কুকুর নিয়ে হাঁটছিলেন। ওই সময় জ্যাকসন ও তাঁর সহযোগীরা কুকুরগুলো চুরি করতে রায়ানের ওপর হামলা করে। একপর্যায়ে তাঁরা রায়ানের বুকে গুলি করে। এতে একটি কুকুর মারা যায় এবং রায়ান গুরুতর আহত হন। এ সময় একটি কুকুর ঘটনাস্থল থেকে পালাতে পারলেও বাকি দুটি কুকুরকে নিয়ে পালিয়ে যায় জ্যাকসন ও তাঁর সহযোগীরা।
ঘটনার পর পুলিশ জানিয়েছিল, এগুলো লেডি গাগার কুকুর বলে হামলাকারীরা জানতেন না। কুকুরগুলো উন্নত জাতের বলে তারা চুরির জন্য হামলা চালান। হামলার পর কুকুরগুলো ফিরে পেতে লেডি গাগা ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন। এই ঘোষণার দুই দিন পর চুরি করা দুটি কুকুরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। অপর কুকুরটিকে পুলিশ খুঁজে বের করে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এটাকে ‘ঠান্ডা মাথার’ হামলা বলে অভিহিত করেছে।

৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
৭ মিনিট আগে
মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
৩ ঘণ্টা আগে
এক জমকালো প্রত্যাবর্তন দেখা গেল কে-পপ মেগাস্টার বিটিএসের। বিশ্বখ্যাত এই পপ ব্যান্ডের ফেরা উপলক্ষে গত শনিবার আয়োজিত কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন বিশ্বের ১ কোটি ৮৪ লাখ দর্শক।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদের সিনেমার প্রচারে অভিনয়শিল্পীরা যখন হলে হলে ঘুরছেন, তখন কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান। ‘রকস্টার’ নামের সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
৮ ঘণ্টা আগে