বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ম্যাচ মানেই অন্যরকম আবহ। আর এই ম্যাচেই এক আলোচিত ঘটনা ঘটালেন স্যামুয়েল ইতো। ভক্তকে লাথি মারেন ইতো।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন স্যামুয়েল ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে এই মুহূর্তে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করে ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করে ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে।
ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
৮ ঘণ্টা আগে
মাত্র ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেরে যাওয়ার উপক্রম। বসুন্ধরা স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
ডারউইনে আজ হঠাৎ করেই আলোচনায় মেহেদী হাসান মিরাজ-মিচেল স্টার্ক। বিশেষ কোনো রেকর্ডের জন্য নয়। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুজনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। যা সামলাতে এগিয়ে আসতে হয়েছে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনাকেও। তবে সতর্ক ছিলেন বলেই তানজিদ হাসান তামিমের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
১০ ঘণ্টা আগে