
অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি টুইটারে তারা বিজ্ঞাপনের পরিমাণও কমিয়েছে বলে অভিযোগ করেছেন ইলন মাস্ক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন পরিকল্পনার জের ধরে অনেক কোম্পানিই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। একই কারণে অ্যাপলের সঙ্গেও বিরোধ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাস্ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে টুইটারের আয় অনেক কমেছে। এর পেছনে সমালোচকেরা দায়ী। সমালোচকদের চাপেই বিজ্ঞাপন দাতারা টুইটার থেকে সরে এসেছে।’
গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তার টুইটার হ্যান্ডলে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারে বিজ্ঞাপন প্রায় বন্ধ করে দিয়েছে অ্যাপল। তারা কি যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা ঘৃণা করে?’ আরেক টুইটে তিনি সরাসরি অ্যাপলের সিইও টিম কুককে ট্যাগ করে জিজ্ঞেস করেন, ‘এখানে কী হচ্ছে টিম কুক?’
এর আগে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে টুইটারের আয় বাড়ানোর কথা জানান ইলন মাস্ক। তবে বর্তমানে টুইটারের আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে বলেও জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে টুইটারে বিজ্ঞাপনের পেছনে ৪ কোটি ৮ লাখ ডলার খরচ করেছে অ্যাপল।
গত বছর অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ অ্যাপ স্থগিত অ্যাপল। কারণ হিসেবে অ্যাপল জানিয়েছিল, প্ল্যাটফর্মটি ঘৃণাবাচক বক্তব্য অপসারণে যথেষ্ট কাজ করেনি। পরে নীতিতে পরিবর্তন আনে পারলার। ফলে অ্যাপলের অ্যাপ স্টোরে আবার জায়গা পায় অ্যাপটি।

এক অপার সৌন্দর্যভূমি বান্দরবানের থানচি। পাহাড়, নদী আর পাথরের এক অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে এই পাহাড়ি জনপদ। দুই পাহাড়ের বুক চিরে আপন গতিতে বয়ে চলা সাঙ্গু নদী যেন এক জীবন্ত ক্যানভাস। আর সেই রুপালি নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরের দেশের এক মুকুটধারী রাজা।
৩১ মিনিট আগে
বর্ষাকালে ভ্রমণে কোথায় যাওয়া যায়, সে কথা ভাবছেন? তাহলে এই লেখা আপনার জন্য। বর্ষাকালে বাংলাদেশের কিছু কিছু জায়গা যৌবন ফিরে পায় এবং সৌন্দর্যের ঝাঁপি মেলে ধরে। চলুন, জেনে নেওয়া যাক বর্ষাকালে দেশে ভ্রমণের সেরা দশ দর্শনীয় স্থান সম্পর্কে।
২ ঘণ্টা আগে
বহুদিনের একটি ইচ্ছা পূরণ করার জন্য রওনা হলাম ঘিওরের কাউটিয়া গ্রামের পথে। গন্তব্য কালীগঙ্গা নদীতীরে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি বটগাছ। উত্তর-পশ্চিম থেকে পূর্ব দিকে এঁকেবেঁকে বয়ে চলেছে কালীগঙ্গা। নদীর সেই চিরচেনা রূপের সমান্তরালে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ।
৩ ঘণ্টা আগে
বর্ষায় ঘুরে বেড়ানোর জন্য দারুণ এক ঋতু। তবে এই ঋতুতে ভ্রমণ করার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি; বিশেষ করে পোশাক ও ব্যাগ হতে হবে পানিরোধী। আর জুতা হতে হবে বিশেষ ধরনের, যাতে পানি পড়লেও নষ্ট না হয় এবং হাঁটার সময় পিছলে পড়া থেকে রক্ষা করতে পারে।
৪ ঘণ্টা আগে