
ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ডের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে স্টাইলিং করার কৌশলে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চ মাতানো পপ অব কালার কৌশলটি এবার ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে। যেকোনো সাধারণ বা নিউট্রাল রঙের পোশাকের সঙ্গে হঠাৎ একঝলক উজ্জ্বল রঙের ব্যবহারই হলো এই ট্রিকের মূল আকর্ষণ।
প্রথমে লাল রং বা পপ অব রেড দিয়ে শুরু হলেও এ বছর শরতের গরমে তা ছড়িয়ে পড়েছে আরও চমৎকার কিছু সামার শেডে। টারকোয়াইজ বা ফিরোজা, কোবাল্ট ব্লু, বাটার ইয়েলো কিংবা কমলার মতো প্রাণবন্ত রংগুলো এখন ফ্যাশনে রাজত্ব করছে। তীব্র গরমের দিনে হালকা রঙের পোশাক পরার যে প্রচলন রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কালার পপ ট্রিক ব্যবহার করে খুব সহজে একঘেয়েমি কাটিয়ে শরতেও প্রাণবন্ত লুকে থাকা সম্ভব।
আমাদের দেশে গরমে লিনেন বা সুতির সাদা ও বেইজ রঙের ঢিলেঢালা কাটিংয়ের পালাজ্জো, ট্রাউজার কিংবা কামিজ সবচেয়ে আরামদায়ক। এই একরঙা স্নিগ্ধতার সঙ্গে একটি উজ্জ্বল ফিরোজা রঙের খাদি বা সুতির শর্ট টপ কিংবা স্কার্ফ লেয়ারিং করতে পারেন। সাদার সঙ্গে ফিরোজার এই উজ্জ্বল বৈপরীত্য পোশাকে নিমেষে চোখের প্রশান্তি এবং একধরনের সতেজ ভাব এনে দেয়।

লন্ড্রি শার্ট বা সাদা টি-শার্টের সঙ্গে নিউট্রাল রঙের প্যান্ট বা ডেনিম পরার অভ্যাস আমাদের অনেকের আছে। এই অতি সাধারণ পোশাকে আধুনিক ফ্যাশনেবল ছোঁয়া আনতে পায়ে পরে নিতে পারেন এক জোড়া নিয়ন গ্রিন, কমলা বা গাঢ় লাল রঙের স্নিকার্স। বন্ধুদের আড্ডা বা ক্যাজুয়াল ডে-আউটের জন্য এই ট্রেন্ডি স্টাইল যেমন আরামদায়ক, তেমনি স্মার্টও বটে।
গরমে চামড়ার কারুকাজ করা ভারী ব্যাগের বদলে কাপড়ের বা নাইলনের তৈরি রঙিন টোট ব্যাগ ব্যবহার করা বেশ সুবিধাজনক। আপনার পোশাক যদি একেবারেই হালকা বা প্যাস্টেল শেডের হয়, তবে হাতে থাকা একটা গাঢ় মাস্টার্ড ইয়েলো, কোবাল্ট ব্লু বা কমলা রঙের ব্যাগ পুরো আউটফিটের মূল আকর্ষণ হয়ে উঠতে পারে। সেই সঙ্গে এসব ব্যাগে প্রয়োজনীয় সব জিনিস সহজে এঁটে যায় বলে এটি ফ্যাশন ও সুবিধার এক দারুণ মেলবন্ধন ঘটায়। ব্যস্ত কাজের দিনে চটজলদি বের হওয়ার সময় যেকোনো প্যাস্টেল কুর্তি বা সুতির কামিজের সঙ্গে একটা ব্রাইট ব্যাগ ঝুলিয়ে নিলেই লুকটিতে নিমেষে চলে আসে এক চমৎকার অটাম ভাইব।
সানগ্লাস শুধু রোদ থেকে চোখ বাঁচাতেই নয়, বরং ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্টেরও চমৎকার অনুষঙ্গ। ব্ল্যাক বা ব্রাউন ফ্রেমের চিরাচরিত ধারণা ভেঙে এবার ক্যাট-আই বা ওভারসাইজড লাল, হলুদ বা নীল ফ্রেম বেছে নিন। আপনার ওড়না, ঘড়ির স্ট্র্যাপ বা জুতার শেডের সঙ্গে মিলিয়ে রঙিন সানগ্লাস পরলে পুরো লুকটি বেশ হাই-ফ্যাশন ও প্রাণবন্ত দেখাবে।
কালার-পপ মানেই যে শুধু সাদা-কালো পোশাকে রং যোগ করা, তা নয়। দুটি একদম ভিন্ন রং পাশাপাশি ব্যবহার করেও এটি করা যায়। ফ্যাশনের কালার হুইল অনুযায়ী বিপরীতে থাকা দুটি রং; যেমন কমলা ও টারকোয়াইজ বা হলুদ ও বেগুনি, দিয়ে স্টাইলিং করা সম্ভব। একটি উজ্জ্বল কমলা রঙের সুতি ড্রেস বা শাড়ির সঙ্গে হাতে বোনা ফিরোজা রঙের ক্রোশে ব্যাগ বা গয়না চমৎকার মানিয়ে যায়।
তীব্র গরমে পোশাকে একটু রঙের ছোঁয়া মেজাজ ভালো রাখতে সাহায্য করে। বিশাল বাজেট ছাড়াই নিজস্ব ক্যাজুয়াল ও এথনিক কালেকশনের সঙ্গে কায়দা করে একটুখানি পপ অব কালার যোগ করে দেখুন এই শরতে, আপনার অটাম লুক হয়ে উঠবে আরও ট্রেন্ডি ও প্রশংসনীয়।
সূত্র: হু হোয়াট ওয়্যার

বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই খাবার পানি বহনের জন্য স্টেইনলেস স্টিলের বোতলের ব্যবহার বেড়েছে। টেকসই ও দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় অনেকেই স্টিলের বোতল বেছে নেন। পানি ছাড়াও চা, কফিসহ বিভিন্ন পানীয় গরম বা ঠান্ডা অবস্থায় রাখার সুবিধা থাকায় এ ধরনের বোতল বেশির ভাগ মানুষের পছন্দ।
২ ঘণ্টা আগে
চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, নিজের যত্ন ও ব্যক্তিত্ব প্রকাশেরও একটি অনুষঙ্গ। তাই চুল পরিপাটি রাখতে কিংবা সাজে একটু ভিন্নতা আনতে হেয়ার ক্লিপের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কখনো ব্যস্ত সকালে দ্রুত চুল গুছিয়ে নিতে, আবার কখনো পোশাকের সঙ্গে মানিয়ে নিতে ছোট্ট এই অনুষঙ্গ সহজে বদলে দিতে...
৩ ঘণ্টা আগে
শীতের দেশে এক বাটি গরম স্যুপ শরীর ও মন—দুটোই উষ্ণ করে। ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী হিকেই টাক তেমনই এক আরামদায়ক খাবার। এটি মূলত স্যামন স্যুপ। আলু, স্যামন ও ক্রিম—এই তিন মূল উপকরণের সহজ সমন্বয়েই তৈরি হয় মোলায়েম ও সুস্বাদু এই স্যুপ। ৩০০ গ্রাম টুকরা করা স্যামন মাছ, ৩টি মাঝারি আকারের টুকরা করা আলু, ১টি...
৫ ঘণ্টা আগে
ছুটি মানেই অফিস থেকে দূরে থাকা। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়ে দাঁড়ায়। পাহাড়ের সামনে ছবি তুলছেন, সমুদ্রের ঢেউ পায়ের কাছে এসে আছড়ে পড়ছে কিংবা হোটেলের বারান্দায় বসে সকালের কফিতে চুমুক দিচ্ছেন—হঠাৎ মনে হলো, ‘আচ্ছা, কালকের প্রতিবেদনটা কে শেষ করবে?’ এমনকি ছুটির মধ্যেও মনে হতে পারে, ‘একবার অফিসের...
১৬ ঘণ্টা আগে