দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কমল হাসান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল ২৩ নভেম্বর চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
ভারতীয় সরকারি সংবাদমাধ্যম এএনআইয়ের খবরে জানা যায়, নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে যান অভিনেতা। তবে গত ২৩ নভেম্বর থেকে জ্বরে ভুগছেন তিনি। তাই চিকিৎসকেরা তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই মতো বুধবার রাতে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে তিনি ভর্তি হয়ে যান। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারের মধ্যেই হয়তো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। তবে আপাতত কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
চলতি বছর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে কমল হাসানের। বিগ বস তামিল সিজন ৬-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। দক্ষিণের বিখ্যাত এই শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন কমল। সম্প্রতি হায়দরাবাদে বিখ্যাত পরিচালক কে বিশ্বনাথের সঙ্গে দেখা করতে দেখা যায় কমল হাসানকে। হায়দরাবাদে গিয়ে তাঁর সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। শংকরের ‘ইন্ডিয়ান ২’ ছবিতেও কাজ করছেন কমল। মণিরত্নমের ‘কেএইচ ২৩৪’ ছবির শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে