
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। জঙ্গিরা জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি।
আজ রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালতের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এসি (প্রসিকিউশন) ফরিদুর রহমান।
এ দুই আসামিসহ ১৪ জঙ্গিকে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে অন্য একটি মামলায় হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে তাঁদের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে আদালতের সিঁড়ি থেকে পালিয়ে যান তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই দুই আসামি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। রোববার দুপুর ১২টার দিকে মামলার হাজিরা দেওয়ার পর সিঁড়ি দিয়ে নামানোর সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে বিশেষ ধরনের স্প্রে ছুড়ে তাঁদের নিয়ে পালিয়ে যান সহযোগীরা। বাইরে অপেক্ষা করা দুটি মোটরসাইকেলে করে তাঁরা চলে যান।
২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ফয়সাল আরেফিন দীপন।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। গত ১০ ফেব্রুয়ারি মামলার রায়ে আসামিদের সবার মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।
আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক। বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাঁরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
এই সম্পর্কিত আরও পড়ুন:

ভোলার চরফ্যাশনে চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার প্রায় পাঁচ হাজার সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা মো. ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তিন কর্মদিবসের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তিন ইউনিয়নের তিনটি বিদ্যালয় মাঠে এ গণশুনানি হবে। সেখানে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নামের বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে ডিএল দাখিল মাদ্রাসায় শিক্ষকের মারধরে ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সাইজিদ হাসান অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবারের এ ঘটনায় শিশুটির পিঠ ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৭ মিনিট আগে
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে রেইজ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। মেলায় ওয়ালটন, বিডিজবস ডটকম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্প খাতের ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়।
৪২ মিনিট আগে