যৌন হয়রানি বলতেই আমরা বুঝি নারী বা মেয়ে শিশু নির্যাতিত হচ্ছে। কিন্তু বাস্তবতা কি তাই? নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের স্বীকার হয়। এ রকম গল্প নিয়েই নির্মিত হয়েছে নির্মাতা ইফফাত জাহান মমর ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।
কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে ওয়েব চলচ্চিত্রটির পোস্টার। ইতিমধ্যে পোস্টারটি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্যতিক্রমী গল্পে নির্মিত এই ওয়েব চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের শিকার হয়। কিন্তু সেসব নির্যাতনের কথা সামাজিক ট্যাবু ভেঙে কেউই বলার সাহস করে না। আমরা ‘মুনতাসীর’ গল্পে পুরুষকে মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছি। নারীদের মতো পুরুষদেরও থাকে যৌন হয়রানির অভিজ্ঞতা ও ট্রমা। সেক্সুয়াল হ্যারাজমেন্টের যে আসলে কোনো জেন্ডার নেই, এখানে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে। ক্যামেরার সামনে ও পেছনে—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আশা করি সিনেমাটি দর্শকের কাছে অনেক ভালো লাগবে।’
একজন নারী নির্মাতা হয়ে পুরুষের নির্যাতনের গল্প তুলে ধরা প্রসঙ্গে ইফফাত জাহান মম বলেন, ‘নারী নির্মাতা শব্দটা আমি বিশ্বাস করি না। নির্মাতার কোনো জেন্ডার হতে পারে না। আমার কাছে গল্পটা পড়ে মনে হয়েছে এই বিষয়টা পর্দায় তুলে ধরা প্রয়োজন।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, অশোক বেপারী, ফারহানা হামিদসহ আরও অনেকে।
অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘বিশেষ একটি থিমের ওপর ভিত্তি করে মুনতাসীর নির্মিত হয়েছে। নির্মাতা ইফফাত জাহান মম ব্যতিক্রমী এক গল্প তুলে ধরেছেন। আমার বিশ্বাস, দর্শক এই ওয়েব ফিল্মে নতুনত্বের স্বাদ পাবে। তা ছাড়া এ ওয়েব ফিল্ম বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে আমি কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’
ইফফাত জাহান মম জানান, আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে