
লালমনিরহাটে শিবলিঙ্গ ভাঙচুর করে মন্দিরের দানবাক্সের টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা বাজার এলাকার সার্বজনীন শিবমন্দিরে এ ঘটনা ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরোনো। আজ সকালে গিয়ে ভক্তরা দেখতে পান মন্দিরের তিনটি শিবলিঙ্গ ও ত্রিশুল ভাঙচুর করে দানবাক্সের টাকা লুট হয়ে গেছে। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে এসে জড়ো হন।
এ সময় তিস্তা এলাকার বাসিন্দা মাখন লাল দাস বলেন, ‘আমরা সকালবেলা জানতে পারি, মন্দিরে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
তিস্তা বাজারের সার্বজনীন শিবমন্দিরের সভাপতি সুরেন্দ্র প্রসাদ গুপ্ত বলেন, ‘আমাদের মন্দিরের শিবলিঙ্গ ভাঙচুর করা হয়েছে। দানবাক্সের সব টাকা নিয়ে গেছে। আজ ভোরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। সিসিটিভি ফুটেজে ভাঙচুরের ছবি রয়েছে। আমরা চাই অতিদ্রুত দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক।’
লালমনিরহাট পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিরালাল রায় বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। তবে যারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটাক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত গত রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্য প্রবেশ করে শিবলিঙ্গ ভাঙচুর করে এবং দানবাক্স থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি জানা মাত্র ঘটনাস্থল পরিদর্শন করি। মন্দিরটি রাস্তার পাশে এবং নিরাপত্তার ঘাটতি থাকার কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজগুলো বিশ্লেষণ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনব।’

আব্দুস সালাম বলেন, ‘আমরা অঞ্চলভিত্তিক ভাগ করে দেব। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা এই বিষয়টিকে একটি পদ্ধতির মধ্যে আনতে চাই। সেটার জন্য তো কিছুটা সময় লাগবে এবং এ বিষয়ে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা চাই।’
৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে নকল সিগারেট তৈরির একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দের কথা জানানো হলেও থানায় দায়ের করা মামলায় জব্দ করা মালামালের মূল্য দেখানো হয়েছে মাত্র তিন লাখ টাকা।
১৮ মিনিট আগে
দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গ্যাসের তীব্র সংকটে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার ভোরে কয়েক শ চালক সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২০ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে