তিনি আসতে পারবেন কি পারবেন না—এমন প্রশ্নই কয়েক দিন ধরে ঘুরছিল গণমাধ্যমে। সব জল্পনা উড়িয়ে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছেছেন।
নোরাকে বহনকারী উড়োজাহাজটি আজ শুক্রবার দুপুর ২টায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখান থেকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন তিনি। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেবেন নোরা ফাতেহি।
নোরার বাংলাদেশে আসা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাল্টাপাল্টি বক্তব্যে ধন্দে পড়েছিল দর্শক। এ নিয়ে কয়েকটি মন্ত্রণালয়ে চিঠি চালাচালিও হয়েছে। নোরার বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নেওয়া ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
নোরা ফাতেহি সম্পর্কিত আরও পড়ুন:

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৪ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৪ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৭ ঘণ্টা আগে