এবারের ফুটবল বিশ্বকাপের আগেই চোটে পড়ে ছিটকে গেছেন অনেক তারকা ফুটবলার। আর এটাকেই যেন মজা হিসেবে কাজে লাগালেন লিওনেল মেসি। ট্রেনিং সেশনে চোটে পড়ার ভান করলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
বুধবার মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর এই ম্যাচের আগে গতকাল আবুধাবিতে এসেছেন মেসি। সতীর্থদের সঙ্গে গতকাল অনুশীলন করেছিলেন তিনি। সে সময় ডান পায়ে হাত দিয়ে চোটে পড়ার ভান করেছিলেন। এরপর সতীর্থদের দিকে তাকিয়ে মুচকি হাসি দেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
আর্জেন্টিনার জার্সিতে ১৬৪ ম্যাচে মেসি করেছেন ৯০ গোল, যা আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইনদের হয়ে সর্বোচ্চ। ৫১ গোলে অ্যাসিস্টও করেছেন এই তারকা ফুটবলার।
বিশ্বকাপের আগে আমিরাতের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ। এরপর শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে ‘সি’ গ্রুপে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এখন পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচ হেরেছিল আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২৬ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে