
পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকট ও অপ্রতুল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে শুক্রবার চালু হচ্ছে না শরীয়তপুরের মাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। আজ বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। সভা থেকে জানানো হয় ফেরি চলাচলের জন্য পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে থাকা চ্যানেলে নাব্য সংকট রয়েছে। চ্যানেলের ওই স্থানে মাত্র ৬ ফুট গভীরতার পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য যথেষ্ট নয়।
এ ছাড়া পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে মাঝিরঘাট পর্যন্ত থাকা সরু সড়ক যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক প্রশস্তকরণ ও ড্রেজিং কাজ শেষে কবে নাগাদ ফেরি চলাচল শুরু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। এর আগে দুপুর আড়াইটার দিকে অনলাইনে সভায় যুক্ত হয় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, শরীয়তপুর ও মাদারীপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এর আগে বুধবার রাতে ঘাট প্রস্তুত করে মাঝিরঘাটে সংযুক্ত করা হয় নতুন একটি পন্টুন। সংযোগ সড়ক নির্মাণকাজও শেষ করে এনেছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল করলে নৌপথে দূরত্ব কমবে ৩ কিলোমিটার এতে করে অন্তত ৩০ মিনিট সময় সাশ্রয়য় হবে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল। জরুরি সেবা ও জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য মাঝিরঘাটে ২১ আগস্ট ফেরি ঘাট স্থাপনের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি। মাত্র ৬ দিনের প্রচেষ্টায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মাঝিরঘাট ফেরি ঘাট। আগামীকাল শুক্রবার সকালে ঘাটটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় কথা ছিল।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার ফেরি চলাচল সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকটের কারণে শুক্রবার ফেরি পারাপার চালু করা সম্ভব হচ্ছে না। ফেরি চলাচলের উপযোগী করে চ্যানেলটি খনন করতে হবে। কবে নাগাদ এই খনন কাজ শুরু হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি তিনি। তবে শিগগিরই খনন কাজ শেষে ফেরি পারাপার শুরু করার কথা জানিয়েছেন সরকারের এই কর্মকর্তা।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে ঘটেছে অন্তত ১৭টি চুরির ঘটনা। বিপরীতে পুলিশের খাতায় জমা পড়েছে মাত্র তিনটি অভিযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক চিত্র ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। ক্ষতিগ্রস্তরা বলছেন, থানায় অভিযোগ করেও প্রতিকার ন
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
১৮ মিনিট আগে