
নারায়ণগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাষাঢ়া শহীদ মিনারে আয়োজন করা হয় জেলা বিএনপির পথসভা। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জিয়াউর রহমানের প্রতিকৃতি দেখিয়ে স্যালুট জানানোর আহ্বান করেন। ধমকের স্বরে দেওয়া তাঁর আহ্বানে বেশ কিছু নেতা-কর্মী জিয়াউর রহমানের প্রতিকৃতির প্রতি স্যালুট জানান।
এদিকে তাঁর এমন কর্মকাণ্ডে জেলার শীর্ষ নেতারা হাসিতে ফেটে পড়েন। কারণ ধমক দিয়ে স্যালুট করতে বলার একপর্যায়ে অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় মনিরুল ইসলাম রবির।
মূলত চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক বিপরীত পাশে অবস্থিত শহীদ জিয়া হল। সেই হলের একদম ওপরে রয়েছে জিয়াউর রহমানের একটি প্রতিকৃতি। পুরো শহরে বিএনপির একমাত্র প্রতিকৃতি হিসেবে রয়েছে এটি। যদিও জিয়া হল বর্তমানে কোনো কাজেই ব্যবহার করা হয় না। পুরো হলটিই প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি তাঁর বক্তব্যের শুরুতেই ধমকের সুরে বলেন, ‘আপনারা যারা আমার কথা শুনছেন তাঁরা পেছনে ফিরে দেখেন। সবাই ফিরে দেখেন। কী দেখা যায়? ফেরেন আপনারা, ফেরেন না কেন? জিয়াকে স্যালুট করেন। স্যালুট করেন জিয়াকে, স্যালুট করেন। ঘোরেন আপনারা মিয়া, স্যালুট করেন। জিয়াকে স্যালুট করেন।’
পথসভায় জেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, ‘জিয়াউর রহমানকে স্যালুট দেওয়াটা বেশ ভালো সিদ্ধান্ত ছিল। তবে এর জন্য আগে থেকেই কর্মীদের জানিয়ে রাখা প্রয়োজন। সভার শেষ দিকে কর্মীরা স্বাভাবিকভাবেই একটু দৃষ্টি ঘুরিয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। সেই সময় কর্মীদের দিকে আঙুল তুলে, ধমক দিয়ে, চিৎকার করে স্যালুট দিতে নির্দেশ দেওয়াটা দৃষ্টিকটু ছিল। এ জন্যই হাস্যরস তৈরি হয়েছে।’

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৩ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে