ওয়েব ফিল্ম পরীতে কাজ করছেন পূজা চেরি। এই সিনেমায় নো মেকআপ লুকে দেখা যাবে পূজাকে। আজ শুক্রবার বিকেলে আশুলিয়ায় একটি বিনোদন কেন্দ্রে ঘুরতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান এই অভিনেত্রী।
পূজা চেরি বলেন, ‘পরী নিয়ে যদি কিছু বলি, তবে বলতে হবে এটা আমার সেরা কাজ। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে অনেক ভালো কাজ থাকে। আমার জীবনে পরী অনেক ভালো কাজের একটি। পুরো সিনেমাতে আমাকে মেকআপ ছাড়া দেখা যাবে। শুধু দুটো দৃশ্যে মেকআপ নিয়েছি, সেটা আইটেম সং ছিল। এ ব্যাপারটা আমার ভালো লেগেছে।’
পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হৃদিতা সম্পর্কে তিনি বলেন, ‘হৃদিতা নিয়ে অনেকে পজিটিভ ছিল, অনেকে নেগেটিভ ছিল। সব মিলিয়ে মোটামুটি ভালো সাড়া পেয়েছি।’ তবে হৃদিতার ব্যবসায়িক সফলতা নিয়ে কথা বলতে চাননি এই অভিনেত্রী।
গত সেপ্টেম্বরে শুটিং শেষ হয়েছে পরীর। ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। এ ওয়েব ফিল্মে পূজার বিপরীতে দেখা যাবে জোভান আহমেদকে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৭ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২০ ঘণ্টা আগে