দীর্ঘদিন ক্যানসারে ভুগছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যানসার নিয়ে করেছেন শুটিংও। তবে এবার ক্যানসার নয়, হঠাৎ করা ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা।
চিকিৎসকেরা জানান, স্ট্রোকের ফলে ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না।
দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। হাজির হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে। জি-বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে