
ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে পদ্মা সেতু পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পদ্মা সেতু সংযোগ রেল প্রকল্পের সমন্বয়কারী কর্মকর্তা (সিও) মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন এবং প্রকল্প পরিচালক আফজাল হোসেন এ রেলপথটির পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেললাইন প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পরীক্ষামূলক চলা ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি রেল ইঞ্জিন বিশেষ। এটি গ্যাংকার নামে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী সিএসসির সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
ভাঙ্গা রেলস্টেশন ম্যানেজার মো. শাহজাহান বলেন, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক এই গ্যাংকারটি মঙ্গলবার ভাঙ্গা থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে জাজিরা প্রান্তে পৌঁছায়।
আগামী ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
৩ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৪ ঘণ্টা আগে