
মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা মিথ্যা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আকাশপথে গতকাল শুক্রবার রাত ১০টায় সৈয়দপুরে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব মন্তব্য করেন।
আকাশপথে তাঁর সঙ্গে আসেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে চোর। তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাস। এই নিয়েই আওয়ামী লীগ সরকার। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এভাবে তাঁরা কৌশলে আবারও বাকশালি কায়দায় একদলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ তাদের কোনো জনপ্রিয়তা নাই। বরং তারা জনগণের শত্রু। তাই তারা যখন বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হিংসায় জ্বলে; সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তাঁরা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহন বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক, মূলত সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে বাস বন্ধ করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা সরকারের ইন্ধন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জনগণও এই সরকারের হরতালকে প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।’
পরে মির্জা ফখরুলসহ বিএনপির অন্য নেতারা সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

খুলনা মহানগর এলাকায় কেএমপির উত্তর-দক্ষিণ শাখা ও ডিবির বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার হয়েছেন। ৯ জুন সন্ধ্যা থেকে ১০ জুন সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন থানার আসামিদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগে
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকাজে সাময়িক জটিলতা সৃষ্টি হয়।
২৪ মিনিট আগে
নেত্রকোনা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে জুলাই স্মৃতিস্তম্ভটিতে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। বুধবার সেই ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৮ মিনিট আগে
নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশু দুটি ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে