বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ আছে ফুরফুরে অবস্থায়। অন্যদিকে প্রোটিয়াদের প্রথম ম্যাচ জয়ে বাধ সেঁধেছিল বৃষ্টি। আগামীকাল সিডনিতে তাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ভিন্ন অনুভূতি নিয়ে। আর এই ম্যাচ জেতার লক্ষ্যে পেস আক্রমণ দিয়ে বাংলাদেশকে ভড়কে দিতে চান লুঙ্গি এনগিডি।
দ. আফ্রিকা দলে আছেন এনগিদি, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনের মতো একগাদা তারকা পেসার। পেস আক্রমণ প্রোটিয়াদের শক্তির জায়গা বলে মনে করেন এনগিদি। আর বাংলাদেশকে এই পেস আক্রমণ দিয়েই ঘায়েল করতে চান তিনি। দ. আফ্রিকার এই পেসার বলেন, ‘আমি মনে করি, আমরা আমাদের শক্তির জায়গা থেকেই খেলছি। শুরু থেকেই আমরা দেখছি, টুর্নামেন্টে পেসাররা বেশি সফল হচ্ছে। বাংলাদেশকে আমরা আমাদের শক্তির জায়গা থেকেই আক্রমণ করব এবং তা হচ্ছে পেস।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মুখোমুখি হয় চলতি বছরের মার্চ-এপ্রিলে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। আর এবার দল দুটি মুখোমুখি হবে টি-টোয়েন্টিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স তেমন একটা সন্তোষজনক নয়। এনগিদির মতে, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমি মনে করি, কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তারা (বাংলাদেশ) আমাদের ঘরের মাঠে ওয়ানডেতে জিতেছে এবং আমরা পাত্তাই পায়নি। আগামীকাল নতুন দিন, নতুন খেলা এবং আমরা এই ব্যাপারটাও মাথায় রাখছি, তারা আগে কেমন খেলেছে। তবে আমি যেমনটা বললাম, আগামীকাল নতুন দিন, দেখা যাক কি হয়।’
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি। ৭ ম্যাচের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। এই সংস্করণে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আবুধাবিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল প্রোটিয়ারা।

বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
৪ মিনিট আগে
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা। কিন্তু সেই ম্যাচগুলোর জন্য এখনো দল ঘোষণা করেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে
ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের আক্ষেপ, এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে আসেনি।
৪ ঘণ্টা আগে
তহবিলের অপব্যবহার ও আর্থিক অনিয়মের দায়ে দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
৫ ঘণ্টা আগে